Admission Going On. For any Query Please Contact: +8801313 400 600, +8801313037070, +8801313037071, +8801313037078

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে শিক্ষক–গবেষকদের সক্ষমতা বাড়াতে ওয়েবিনার অনুষ্ঠিত

...

শিক্ষকতা, গবেষণা ও সময় ব্যবস্থাপনার চাপকে কীভাবে সম্ভাবনায় রূপ দেওয়া যায়—এ নিয়ে  ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৭ ফেব্রয়ারি) আয়োজিত এ সেশনে আইএসইউর বিভিন্ন অনুষদের শিক্ষক, বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়ে বিষয়ভিত্তিক আলোচনায় যুক্ত হন।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর এবং লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আহমেদ মুসতাফা। তিনি শিক্ষকতা ও গবেষণার ভারসাম্য রক্ষা, সময় ব্যবস্থাপনায় অগ্রাধিকার নির্ধারণ এবং কাজের চাপকে উৎপাদনশীলতায় রূপান্তরের কৌশল নিয়ে আলোচনা করেন।

ওয়েবিনারে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ একরামুল হক, শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান, রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। 

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮:৩০ ঘটিকায় শুরু হয় এ ওয়েবিনার। উচ্চশিক্ষায় মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে আইএসইউর এমন আয়োজন অব্যাহত থাকবে বলে ওয়েবিনারে জানানো হয়।

ডিবিসি/এএমটিThe Business Standard