Admission Going On. For any Query Please Contact: +8801313 400 600, +8801313037070, +8801313037071, +8801313037078

আইএসইউ ক্যাম্পাসে চৈত্র সংক্রান্তি ও নববর্ষে ‘প্রাণের উৎসবযাত্রা’

...

রাজধানীর মহাখালীতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ। ‘প্রাণের উৎসবযাত্রা’ শীর্ষক এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

সোমবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। তার উপস্থিতিতে অনুষ্ঠানটি পায় ভিন্নমাত্রা।
উৎসব উপলক্ষে ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঐতিহ্যবাহী পোশাক ও নান্দনিক সাজে অংশগ্রহণকারীরা বাঙালি সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরেন।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বৈশাখী মেলা ও বিভিন্ন লোকজ উৎসব বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের সংস্কৃতি চর্চার আহ্বান জানান, যাতে বিশ্ব দরবারে বাঙালি জাতি আরও সমৃদ্ধভাবে পরিচিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

পুরাতন বছরের বিদায় ও নতুন বছরের আগমনের এ আয়োজন ছিল বাংলা সংস্কৃতির ঐতিহ্য, মূল্যবোধ ও আনন্দের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।


Bangla News 24 ,The Business Standard