Admission Going On. For any Query Please Contact: +8801313 400 600, +8801313037070, +8801313037071, +8801313037078

আইএসইউতে এসআইসিআইপি-বিজিএমইএ’র ক্যাম্পাসভিত্তিক নিয়োগ অনুষ্ঠিত

...

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে এসআইসিআইপি-বিজিএমইএ ‘ক্যাম্পাসভিত্তিক নিয়োগ ২০২৬’ কর্মসূচি। শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবন দক্ষতা উন্নয়ন কর্মসূচি, বিজিএমইএ এবং আইএসইউ’র যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। কর্মসূচিতে শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এতে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান সরাসরি নিয়োগ কার্যক্রম পরিচালনা করে, যা শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান। সভাপতিত্ব করেন বিজিএমইএ’র পরিচালক ও রুমানা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুমানা রাশিদ। 

মজুমদার আরিফুর রহমান বলেন, বর্তমান শিল্পখাতে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা ও বাস্তব কাজের অভিজ্ঞতা জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশ সহজ করবে।

সভাপতির বক্তব্যে রুমানা রাশিদ বলেন, দক্ষ মানবসম্পদ দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। কর্মমুখী প্রশিক্ষণ ও সরাসরি নিয়োগ কার্যক্রম শিল্পখাতকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইসিআইপি (বিজিএমইএ)-এর সমন্বয়কারী মো. আশফাকুর রহমান (রাজিব) এবং বিটপি গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ, প্রশাসন ও সামঞ্জস্য) তারেক আজিজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএসইউ’র রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, সিআইসি সমন্বয়কারী মো. আমিনুল হক, অর্থ ও হিসাব বিভাগের উপ পরিচালক এ. কে. এম. রফিকুল আলম এবং স্ট্যান্ডার্ড গ্রুপের অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ম্যানেজার মো. সালমান ওসমান অরণ্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সমন্বয়কারী সাঈদা আফরিন।

আয়োজকেরা জানান, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তত্ত্বাবধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবির) অর্থায়নে আয়োজিত হয় স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)। এ কর্মসূচির উদ্দেশ্য ছিল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সরাসরি শিল্পখাতের সঙ্গে যুক্ত করা এবং যোগ্যদের তাৎক্ষণিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। 

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেওয়া একটি শিল্পপ্রতিষ্ঠান তাদের নিয়োগ কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা, আত্মবিশ্বাস ও কর্মজগতের প্রস্তুতি বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।


বাংলাদেশ প্রতিদিন